ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুই জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ১৭:৪২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:৪২

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৮ জন।

রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগের ৯৫ জন এবং সিলেট বিভাগে ৮ জন আক্রান্ত হয়েছে।

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৪ হাজার ১৬৮ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৫৩২ জন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন মারা গেছেন
মাছ ধরার জালে পেঁচিয়ে নৌকা ডুবে যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান উদ্ধার
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
সর্বশেষ খবর
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন