স্বাস্থ্যকর্মীদের মন্ত্রণালয়ে ডেকে জরুরি বৈঠক, দাবি পূরণে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৬, ১৭:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:১৭

স্বাস্থ্য খাতে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর, পোর্টারসহ বিভিন্ন পদে কর্মরতদের প্রতিনিধি নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে আগত প্রতিনিধিরা চাকরিতে তাদের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরেন। তারা জানান, টেকনিক্যাল কাজ করেন এবং টেকনিক্যাল প্রশিক্ষণ থাকা সত্ত্বেও স্বীকৃতি নাই। পদোন্নতির সুযোগ সীমিত। বহু বছর ধরে তাদের বেতন গ্রেড উন্নয়নের দাবি বাস্তবায়ন ঝুলে আছে। তাদের প্রায় সবার মূল বেতন ইতোমধ্যে কাঙ্ক্ষিত গ্রেডের ওপরে অবস্থান করছে। অর্থাৎ গ্রেড উন্নয়ন করলে সরকারের আর্থিক খরচ বাড়বে না বললেই চলে। তবে তাদের পরিবারের কাছে ও সামাজিকভাবে সম্মান বাড়বে। পোর্টার পদে কর্মরতদের কিছু বেতন-ভাতা বাকি আছে। স্বাস্থ্যকর্মীরা এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাস্থ্য কর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের দাবি-দাওয়া ও বঞ্চনা সম্পর্কে আমরা জানি। আজও একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আপনাদের বিষয়গুলো বিবেচনা করা হবে।  

স্বাস্থ্য সচিব আরও বলেন, আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে কাজ করুন। সরকারকে সহযোগিতা করুন। আমাদের ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী আপনাদের বিষয়ে অবগত আছেন। তিনি আপনাদের কল্যাণে সব ধরনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আপনাদের ন্যায্য দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হবে। দাবি-দাওয়ার বিষয়গুলো আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি থেকে আলাদা থাকাই ভালো।

সভায় স্বাস্থ্য কর্মীদের ন্যায্য দাবি পূরণে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানকে সভাপতি করে একটি কমিটি করে দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন– পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, উপপরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী এবং স্বাস্থ্য কর্মীদের অ্যাসোসিয়েশনগুলো থেকে একজন করে প্রতিনিধি নেওয়া হয়। অ্যাসোসিয়েশনগুলো হলো, বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য পরিদর্শক সমিতি, স্যানিটারি ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন, স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পোর্টার কল্যাণ সমিতি।

স্বাস্থ্যকর্মীদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে কমিটিকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, মনোয়ারা ইশরাত, নাফরিজা শ্যামা, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, উপপরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম