বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ১৪:৩৩ আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৪:৩৩

দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে।

বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, সি ব্লকের দ্বিতীয় তলায় ৮ শয্যার একটি হাম ওয়ার্ড চালু রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সম্প্রসারণ করা হয়েছে।

এছাড়াও হাম শনাক্তে সহায়তার জন্য একটি স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ওয়ার্ডটি পরিদর্শন করেন বিএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে ওয়ার্ডটিতে ৪ জন রোগী ভর্তি আছেন।

হাম পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।পাশাপাশি ২নং বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনের সিদ্ধান্তও হয়েছে।

 

/এসও/এমএএল/
সম্পর্কিত
হামের টিকা কেনায় বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠন
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৪০২
একদিনে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪০০
সর্বশেষ খবর
অবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ
অবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা হত‍্যা মামলায় গ্রেফতার
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা হত‍্যা মামলায় গ্রেফতার
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ