হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৬, ১৯:২৮আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও এই রোগের লক্ষণ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দু’জন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে।

সোমবার (৬ এপ্রিল) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন, সবাই ঢাকা বিভাগের। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে এক হাজার ২৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ১১৮ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে পাঁচ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এক হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১১ শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৮২ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৮ জন ঢাকা বিভাগের। এই সময়ে ময়মনসিংহ বিভাগে নতুন কোনও হাম আক্রান্ত শনাক্ত হয়নি।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন করে রোগী শনাক্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এছাড়া খুলনায় ৯ শিশু, সিলেট বিভাগে ছয়জন, রংপুর দু’জন এবং রাজশাহী বিভাগে পাঁচজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
দেশে হামের প্রাদুর্ভাব কমছেই না, মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়ালো
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম