হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৬, ১৮:১৩আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৮:১৩

দেশে হাম ও এ রোগের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সারা দেশে গত ১৫ মার্চ থেকে রবিবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ৯০৮ জনের।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (১৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে হামের উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০১ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৮০৯ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। মোট ১ হাজার ১০১ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনের। এ সময়ের মধ্যে ১৭ হাজার ৮৮০ জনের হাম শনাক্ত হয়।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
রাঙামাটিতে পিকআপ উল্টে ৩ জন নিহত, আহত ৩
‘চুরি করতে’ ভবনে ওঠার চেষ্টা, কার্নিশ থেকে পড়ে মৃত্যু
সর্বশেষ খবর
পাকিস্তানকে নিয়ে আমিরাতি প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টার ব্যঙ্গাত্মক মন্তব্য
পাকিস্তানকে নিয়ে আমিরাতি প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টার ব্যঙ্গাত্মক মন্তব্য
হামলাকারীদের গ্রেফতার না করলে রাজপথে কড়া জবাব দেওয়া হবে: এমপি আমির হামজা
হামলাকারীদের গ্রেফতার না করলে রাজপথে কড়া জবাব দেওয়া হবে: এমপি আমির হামজা
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ হাইকোর্টের
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ হাইকোর্টের
মালয়েশিয়াকে এবার উড়িয়ে দিলো বাংলাদেশ
মালয়েশিয়াকে এবার উড়িয়ে দিলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী