সম্পর্কে ছিল তিক্ততা, সেই মায়ের মৃত্যুর পর যা বললেন পপি

বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১৯:৪০ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২০:০৬

মা হারালেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তার মা মরিয়ম বেগম।

মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন পপি। সেখানে মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে রাত পৌনে ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মরিয়ম বেগম। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

একসময় সিনেমাপাড়ায় পপির সঙ্গে নিয়মিত দেখা যেত তার মা মরিয়ম বেগমকে। তবে গত বছর হঠাৎ করেই বিভিন্ন গণমাধ্যমে মা-মেয়ের দ্বন্দ্বের খবর আসে।

সে সময় পপি তার মায়ের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি জানিয়েছেন, ৩০ বছর ধরে তার পরিশ্রমের উপার্জিত অর্থ আত্মসাৎ করেছেন মা ও তার বোন।

পপি বলেন, ‘আমি এক হতভাগা মেয়ে। নিজের হাতে ভাই-বোনদের মানুষ করেছি। নিজের আয়ে মা-বাবা, পরিবার-পরিজনকে ভালো রাখতে চেষ্টা করেছি। যে মা-বাবা আমাকে প্রতিষ্ঠিত করেছে, তারাই আমার অর্থ ব্যাংক থেকে সরিয়ে ফেলবে, সেটি কোনোদিন কল্পনাও করিনি। কিন্তু বাস্তবে সেটিই ঘটেছে। আমি যখন জানলাম, আমার ব্যাংকে জমানো টাকা অন্য একজনের ব্যাংক হিসাবে দিয়ে দিলো, আমি মা-বাবার কাছে কৈফিয়ত চাইলাম। কোনও জবাব পাইনি। উল্টো আমি হয়ে গেলাম শত্রু। আজও আমি তাদের কাছে শত্রু হিসেবে গণ্য হলাম।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
ঘুরতে গিয়ে শেষ এক পরিবার: বাবা-মা ও দুই মেয়েকে পাশাপাশি কবরে দাফন
ঘুরতে গিয়ে শেষ এক পরিবার: বাবা-মা ও দুই মেয়েকে পাশাপাশি কবরে দাফন
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
বিনোদন বিভাগের সর্বশেষ
গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার, টাকা আত্মসাতের অভিযোগ
গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার, টাকা আত্মসাতের অভিযোগ
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
তারকাদের পারিশ্রমিক নিয়ে বোম্বে হাইকোর্টের কড়া বার্তা, দিয়া মির্জা বললেন, ‘কখনও টাকা নিইনি’
তারকাদের পারিশ্রমিক নিয়ে বোম্বে হাইকোর্টের কড়া বার্তা, দিয়া মির্জা বললেন, ‘কখনও টাকা নিইনি’
চুপিসারে শুটিংয়ে মেহজাবীন, দেখা যাবে কোন সিনেমায়
চুপিসারে শুটিংয়ে মেহজাবীন, দেখা যাবে কোন সিনেমায়