বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২০-২১ অর্থবছরের হিসাবসংক্রান্ত আটটি অডিট আপত্তি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে আপত্তির সঙ্গে সংশ্লিষ্ট অর্থ আদায় ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

তদন্ত কমিটিতে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, মো. ফজলে হুদা এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে রাখা হয়েছে। কমিটি নিরীক্ষাকালীন ক্রয়ের দরপত্রের স্পেসিফিকেশন যাচাই করে প্রতিবেদন দেবে।

বৈঠকে বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্ট নম্বর-৩৬/২০২৩-এ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পূর্বনাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতাল অংশের ২০২০-২১ অর্থবছরের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্টে উল্লিখিত ১ থেকে ৮ নম্বর অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের রিপোর্টভুক্ত অনিষ্পন্ন অডিট আপত্তির মধ্য থেকে চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষমাণ ১০টি আপত্তি পর্যালোচনা করে কমিটি। সংশ্লিষ্ট দফতর ও সংস্থার জবাব এবং প্রমাণক পর্যালোচনার পর এসব আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান, সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মো. হাফিজ ইব্রাহিম, ডা. মো. মাহাবুবুর রহমান, এস কে আজিজুল বারী, মো. মনজুরুল ইসলাম, মো. ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন ও মো. রুহুল আমিন অংশ নেন।

এর আগে কমিটির সভাপতি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন।

বৈঠকে বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের জার্সিতে জাপানি সুকি, জয় এনে দিলেন মোরসালিন-ইমন
বাংলাদেশের জার্সিতে জাপানি সুকি, জয় এনে দিলেন মোরসালিন-ইমন
অ্যালামনাইদের অভিজ্ঞতা ও মুশফিকের পরামর্শে ড্যাফোডিলে নবীনবরণ
অ্যালামনাইদের অভিজ্ঞতা ও মুশফিকের পরামর্শে ড্যাফোডিলে নবীনবরণ
সুগন্ধি চাল নিয়ে কী ঘটেছিল? দাম চড়তেই অর্ধেক হলো রফতানি কোটা
সুগন্ধি চাল নিয়ে কী ঘটেছিল? দাম চড়তেই অর্ধেক হলো রফতানি কোটা
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি