ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি, মৃত্যু ৬ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ অক্টোবর ২০২৬, ১৭:৪৯ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১:১৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন।

রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের শুরু থেকে রবিবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৬ হাজার ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮০ হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে।

/এএজে/এম/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের, আক্রান্ত ১৬৭৪
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো পাঁচ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো ৮ জনের
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহযোগিতা প্রয়োজন নেই: ট্রাম্প
ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহযোগিতা প্রয়োজন নেই: ট্রাম্প
পেট্রোল মেরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন, পুড়লো খুঁটি-ট্রান্সমিটারের বাক্স
পেট্রোল মেরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন, পুড়লো খুঁটি-ট্রান্সমিটারের বাক্স
লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির