মেডিক্যালের লাইব্রেরিতে ৩ বই রাখতে বলা সেই আদেশ বাতিল  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৬, ২১:৪৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২১:৪৬

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্রন্থাগারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই রাখার নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৭ সেপ্টেম্বর বই তিনটি কেনা ও গ্রন্থাগারে সংরক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম সই করা এক চিঠিতে আগের নির্দেশনা বাতিলের কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘২৭ সেপ্টেম্বরের জারিকৃত বই ক্রয়সংক্রান্ত পত্রটি বাতিল করা হল।’

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের গ্রন্থাগারে তিনটি বই কেনা ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে গত ১৮ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগ আগের আদেশটি বাতিল করে।

বই তিনটি হলো মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’।

আগের নির্দেশনায় দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের গ্রন্থাগারে বই তিনটি কেনা এবং সংরক্ষণের ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে নির্দেশনাটি বাতিলের কারণ সম্পর্কে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যান্সের বার্তার জবাব দেয়নি ইরান
ভ্যান্সের বার্তার জবাব দেয়নি ইরান
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
যেসব সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
যেসব সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ 
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ 
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা