জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৩:২৮ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৩:২৮

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই টেন্ডার ডাকা হবে।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

এ সময় আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহিঃর্বিভাগ ই-টিকেট, কিআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততার সঙ্গে ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে কাজ করতে পারেন, তার সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এ সময় রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা রয়েছে সরকারের।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে অনিয়ম, দুই নার্সকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
‘স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আসবে, যাতে একটা রোগীকেও ভারতে যেতে না হয়’
সর্বশেষ খবর
ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু যে সময়ে
ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু যে সময়ে
নিউজিল্যান্ড সিরিজে বাদ লাবুশেন
নিউজিল্যান্ড সিরিজে বাদ লাবুশেন
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
গোবিন্দর সঙ্গে দাম্পত্যে টানাপোড়েন, সিনেমায় আসছেন স্ত্রী সুনীতা
গোবিন্দর সঙ্গে দাম্পত্যে টানাপোড়েন, সিনেমায় আসছেন স্ত্রী সুনীতা
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী