মেডিক্যাল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ নভেম্বর ২০২৬, ১৫:০৩ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:০৪

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন আহ্বান করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। বুধবার (২৬ নভেম্বর) রাত থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ২০২৩ সাল অথবা ২০২৪ সাল অথবা ২০২৫ সালে এসএসসি/‘ও’ লেভেল/সমমান এবং ২০২৫ সাল অথবা ২০২৬ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ২০২৩ সালের পূর্বে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

এছাড়া প্রার্থীকে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।

দুই পরীক্ষা মিলিয়ে জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এসএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীব বিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.৫০ এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। এর মধ্যে জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০ নম্বর। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এছাড়া এসএসসি/‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ৮ গুণ = ৪০ নম্বর (সর্বোচ্চ) এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ১২ গুণ = ৬০ নম্বর (সর্বোচ্চ) হিসেবে গণনা করা হবে।

লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষার জিপিএ’র ভিত্তিতে প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

এ বছর সরকারি মেডিক্যার কলেজে এমবিবিএস কোর্সে মোট আসন সংখ্যা ৫ হাজার ২৭০টি। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ বরিশাল, রংপুর মেডিক্যাল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ২২৫টি করে আসন রয়েছে।

এছাড়া সরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে মোট আসন সংখ্যা ৫৪৫টি। এর মধ্যে ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি আসন রয়েছে।

আবেদন ফি ১ হাজার টাকা। শুধু টেলিটক প্রি-পেইড টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে https://dgme.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

/এসও/আইএএম/ 
সম্পর্কিত
হাইকোর্টের আদেশ স্থগিত: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে বাধা নেই
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
সর্বশেষ খবর
পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, ৬০০ জনের বিরুদ্ধে মামলা
পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, ৬০০ জনের বিরুদ্ধে মামলা
৮৭৯ পদে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড
৮৭৯ পদে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড
মদ্যপ অবস্থায় রেফারিং, অদ্ভুত সিদ্ধান্তে তোলপাড়!
মদ্যপ অবস্থায় রেফারিং, অদ্ভুত সিদ্ধান্তে তোলপাড়!
নির্মাতা মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে ‘ডুবসাঁতার’
নির্মাতা মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে ‘ডুবসাঁতার’
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার