সপরিবারে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৬:৫৪আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৬:৫৪

কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে সপরিবারে তিনি করোনা টিকা গ্রহণ করছেন।

তার জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

টিকা নেয়ার পর সাঈদ খোকন বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। এখন পর্যন্ত শারীরিকভাবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক মহামারিতে তিনি দৃঢ়তা, সাহসিকতা এবং দূরদর্শিতায় করোনা মোকাবিলায় সবাইকে নিয়ে কাজ করছেন। আর বিশ্বের মধ্যে প্রথম দিকেই আমাদের টিকার ব্যবস্থা করেছেন।

এছাড়া করোনার ভ্যাকসিন গ্রহণ করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে নগরবাসীকে অনুরোধ জানান ডিএসসিসির সাবেক এই মেয়র।

এসএস/এনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের