৫ দিনের মধ্যে বড় পরিসরে টিকাদান কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৯

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বড় পরিসরে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ১ কোটির বেশি মানুষকে এ সময়ে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন, ডিজিটাল মনিটরিং সিস্টেম উদ্বোধন ও পুষ্টির অগ্রযাত্রায় বাংলাদেশ‑ জাতীয় পুষ্টি পরিষদ বিষয়ক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইতোমধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার বায়োএনটেকের আরও ৭১ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

আজ জাহিদ মালেকও বলেন, আমরা কোভ্যাক্স থেকে টিকা পাচ্ছি। এরইমধ্যে বিভিন্ন টিকা পেয়েছি। ফাইজারের ৬০ লাখ ডোজের মধ্যে ইতোমধ্যে ১০ লাখ বাংলাদেশকে দেওয়া হয়েছে। ৬০ লাখের বাইরে ফাইজারের আরও ৭১ লাখ ডোজ টিকা পাবো, এমন আশ্বাস পেয়েছি।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও টিকাদান কর্মসূচি বড় পরিসরে হতে যাচ্ছে বলে জানিয়েছিলেন।

সেদিন তিনি বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটিসহ প্রায় দুই কোটির মতো টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আর এ জন্য মাঠ পর্যায়ের টিকাদান কর্মসূচি আরও কীভাবে বাড়ানো যায় বা সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে সচেষ্ট রয়েছি।’

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম