করোনার নমুনা পরীক্ষা কোটি ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৮:১১আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৮:১১

করোনা মহামারির ১৮ মাস পর দেশে করোনার নমুনা পরীক্ষা ১ কোটি পার হলো।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৯৮৬টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ১৫৩টি।

এ নিয়ে করোনার মোট নমুনা পরীক্ষা হলো এক কোটি ২০ হাজার ৬৯৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৪৯ হাজার ৭৩৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৭০ হাজার ৯৫৮টি।

দেশে বর্তমানে র‍্যাপিড অ্যান্টিজেন এবং জিনএক্সপার্টসহ করোনার মোট নমুনা পরীক্ষা হচ্ছে ৮২৮টি পরীক্ষাগারে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে মোট ১৪৯টি পরীক্ষাগারে, যার মধ্যে সরকারি পরীক্ষাগার রয়েছে ৫৬টি এবং বেসরকারি পরীক্ষাগার রয়েছে ৯৩টি।

অপরদিকে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে মোট ৫৬টি পরীক্ষাগারে, এর মধ্যে সরকারিভাবে ৫৩টি আর বেসরকারিভাবে পরীক্ষাগার রয়েছে তিনটি। সেই সঙ্গে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে মোট ৬২৩টি পরীক্ষাগারে। এর মধ্যে সরকারিভাবে পরীক্ষা হচ্ছে ৫৪৫টি পরীক্ষাগারে আর বেসরকারিভাবে পরীক্ষা হচ্ছে ৭৮টি পরীক্ষাগারে।

দেশে ২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব যখন শুরু হয় সরকারের একটি মাত্র ল্যাব রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনার নমুনা পরীক্ষা হতো।

মহামারির শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট। সেই সঙ্গে ‘যত বেশি পরীক্ষা তত বেশি রোগী শনাক্ত’ হবার কথা দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানিয়ে আসছিলেন। পরে ধীরে ধীরে সরকারি পরীক্ষাগার বাড়ানো হয়।

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম