মৃত্যুহীন ৬১ জেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ২০:০৫আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২০:০৫

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন তিন জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগের দুই জন এবং খুলনা বিভাগের একজন। তারা সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন। তবে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৩০ অক্টোবর সকাল ৮টা থেকে ৩১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ঢাকা বিভাগে মারা যাওয়া তিন জনের সবাই ছিলেন ঢাকা মহানগরসহ ঢাকা জেলার। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় দুই জন এবং খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় মৃত্যু হয়েছে একজনের।

দেশের ৬৪ জেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬১ জেলায় করোনায় প্রাণ হারাননি কেউ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৮৬৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ হাজার ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬৫৯ জন, খুলনা বিভাগে ৩ হাজার ৫৯৮ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৪৩ জন, সিলেট বিভাগে ১ হাজার ২৬৫ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৬৩ জন, বরিশাল বিভাগে ৯৪৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮৪৩ জনের মৃত্যু হয়েছে।

/জেএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম