আরও তিন জনের মৃত্যু, শনাক্ত ৩১২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৬:২৬আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬:৩৯

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৯৬১ জন আর শনাক্ত হলেন ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জন।

বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৩৮ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৭০টি আর পরীক্ষা হয়েছে ২১ হাজার দুটি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি সাত লাখ ৮২ হাজার ৯৮১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ২৮ হাজার ২১৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায়  ৩০ লাখ ৫৪ হাজার ৭৬৫টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ৪৯ শতাংশ আর এখন পর্যন্ত ১৪ দশমিক ৬১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ আর  মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনের মধ্যে পুরুষ একজন আর নারী দুই জন।

তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৯৬ জন আর নারী ১০ হাজার ৬৫ জন।

তাদের তিন জনের বয়সই ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তারা চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের বাসিন্দা। তাদের সবার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম