আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ১৩ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১৬:৪৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৭:০৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন।

সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে ৩১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা যাওয়া ৩১ জনসহ দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৩৯৪ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৩ হাজার ৫০১ জনসহ এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত হলেন মোট ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৮ শতাংশ, আর মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৫ হাজার ২৮৪টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৩৫৮টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৭৩ হাজার ৫১১টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ লাখ পাঁচ হাজার ১৭১টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১১ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ১৪১ জন, আর নারী ১০ হাজার ২৫৩ জন।

বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এই বয়সের মধ্যে মারা গেছেন সাত জন। ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছেন পাঁচ জন করে। ৪১ থেকে ৫০ বছর, ৯১ থেকে ১০০ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন দুই জন করে। আর ১১ থেকে ২০ বছর ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন একজন করে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২১ জনই ঢাকা বিভাগের। বাকিদের মধ্যে খুলনা বিভাগের আছেন পাঁচ জন, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন তিন জন করে, চট্টগ্রাম বিভাগের দুই জন এবং রাজশাহী বিভাগের আছেন একজন ।

৩১ জনের মধ্যে ২৬ জন মারা গেছেন সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম