টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৬:৫৯আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৮:১৪

টানা দ্বিতীয় দিনের মতো দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৬ মার্চ সকাল ৮টা) করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এর আগের দিনও (১৫ মার্চ) মৃত্যুর সংখ্যা শূন্য বলে জানিয়েছিল অধিদফতর।

তিন মাস আগে গত ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন পার করেছিল বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। এ সময় ১৮২ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল ২১৭ জনের কথা জানানো হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৮২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৯ হাজার ১১২ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯২ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৬২টি আর পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৭৯টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৯২ হাজার ৯০৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৬টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান