ফের মৃত্যুহীন দিনে ৬২ রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ১৬:৫৫আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৭:২৪

একদিনের বিরতিতে ফের করোনাতে দেশ মৃত্যুহীন। আর সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৬২ জন আর নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। যা দেশে দুই বছর আগের মহামারির শুরুর দিকের চিত্র।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ১৪, ১৬ ও ১৭ মার্চে টানা তিন দিন করোনায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে গতকাল (১৮ মার্চ) অধিদফতর দুই জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৬২ জন। গতকাল ১০৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। আর এ সময়ে শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমে এসে হয়েছে শূন্য ৮৩ শতাংশ, যা গতকাল ছিল এক দশমিক ১৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ১১৪ জন আর নতুন শনাক্ত হওয়া ৬২ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ১৪ জন। তাদের নিয়ে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৩৭২টি আর পরীক্ষা হয়েছে সাত হাজার ৪৫১টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৯ হাজার ১৫৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ আট হাজার ৬৫৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪৯৭টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এর আগে, ২০২০ সালের ১১ এপ্রিল আজকের শনাক্তের চেয়ে কম ৫৮ জনের কথা জানিয়েছিল অধিদফতর।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম