দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪ জন। তারা সবাই ঢাকা বিভাগের।
গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় শনাক্ত কমেছে। একইসঙ্গে কমেছে শনাক্তের হারও। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।
দেশের বাকি সাত বিভাগে নতুন করে কেউ শনাক্ত হননি। রবিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর এসব জানিয়েছে।
অধিদফতরের দেওয়া তথ্যমতে, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ২১ জন। বাকি তিন জনের মধ্যে এ বিভাগের ফরিদপুরে দুই জন ও গাজীপুরে শনাক্ত হয়েছেন একজন। বাকি সাত বিভাগে কেউ শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।









