২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৯ জুন ২০২২, ১৭:৫৮আপডেট : ১৯ জুন ২০২২, ১৮:৫১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন ৫৯৬ জন। এর আগে শনিবার শনাক্ত হয়েছিল ৩০৪ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জন।

রবিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৪৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ১৯১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৭৪টি। এ পর্যন্ত এক কোটি ৪২ লাখ ২৫ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৭ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৯ শতাংশ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম