২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১৭৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ১৭:০৫আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৭:০৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ১৭৮ জন। গতকাল রবিবার (২১ আগস্ট) শনাক্ত ছিল ১৭৩ জন।  দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩১৬ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ১০ হাজার ১৪৮ জন।

সোমবার (২২ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২৮১ জন এবং এখনও পর্যন্ত মোট সুস্থ হযেছেন ১৯ লাখ ৫৪ হাজার ২১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৬৪৭টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৬৫৬টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ ১০ হাজার ৪৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৩ দশমিক ১৫ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬৬ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ২১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মৃত্যুবরণকরী পুরুষ ঢাকায় অবস্থান করছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম