করোনায় ৫ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৮:১২আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৮:১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৪৯১ জন। বৃহস্পতিবার শনাক্তের সংখ্যা ছিল ৪১০ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৮০ জন এবং মোট শনাক্ত ২০ লাখ ২৯ হাজার ১৫ জন। শুক্রবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ১০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯০৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯১২টি। এ পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৭ হাজার ২০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও  জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ১০ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ০৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

অধিদফতরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকায় ও ৩ জন ময়মনসিংহে অবস্থান করছিলেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম