‘বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি একত্রিত হয়েছিল’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২১, ০১:৫৬আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০২:০২

শিক্ষার্থীদের লেখা ‘বঙ্গবন্ধুকে লেখা চিঠি' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাধীনতা পদক ও ভারতের পদ্মশ্রী পদক প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালির হাজার বছরের সংগ্রামের ইতিহাস আছে। পাঠানদের বিরুদ্ধে, মোঘল, বৃটিশ ও পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস আছে। কিন্তু, হাজার বছরের সংগ্রামেও আমরা স্বাধীন হতে পারি নাই। তার কারণ, স্বাধীনতা অর্জন করতে হলে জাতিকে একত্রে সংগ্রাম করতে হয়। এই জাতির মধ্যে অতীতে অনেক বেশি বিভাজন ছিল। তবে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি একত্রিত হয়েছিল। তাই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এটা আমাদের মানতে হবে।

অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামানের সভাপতিত্ত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস সোয়েব, কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসহাক, প্রভাষক ড. জাকির হোসেন সানি, সহকারী শিক্ষক গিয়াসউদ্দিন অভি ও অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ হোসেন লিটন।

বক্তারা শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধু ও মু্ক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি