দক্ষিণ কোরিয়াভিত্তিক উরি ব্যাংক (Woori Bank) প্রবেশনারি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ/এমবিএম অথবা ফাইনান্স/ব্যাংকিং/ ইকোনোমিকস/ অ্যাকাউন্টিং/ ম্যানেজম্যান্ট/ মার্কেটিং/ আইন বিষয়ে মাস্টার্স।
মাইক্রোসফট অফিসের অ্যাপ্লিকেশনগুলো (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) ব্যবহার করতে জানতে হবে।
আবেদন করতে পারবেন না
স্নাতক বা স্নাতকোত্তরের কোনওটিতে তৃতীয় শ্রেণি থাকলে।
জিপিএ পদ্ধতিতে সিজিপিএ ৩.০০ এর কম থাকলে (৪.০০ এর স্কেলে)।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৪.০০ এর নিচে থাকলে (৫.০০ এর স্কেলে)।
ইংরেজী মাধ্যমে ‘ও’ এবং ‘এ’ লেভেলে ‘বি’ গ্রেডের কম থাকলে।
বয়সসীমা
২ আগস্ট মোতাবেক সর্বোচ্চ ৩০ বছর।
বেতন
দুই পক্ষের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পুরো নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার বিবরণ, বৈবাহিক অবস্থা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মা-বাবার পেশা, দুই মাসের মধ্যে তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহযোগে বিস্তারিত সিভি/রিজিউমে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে।
ঠিকানা
The Head of Human Resources, Woori Bank, Country Office, Suvastu Imam Square (1st Floor), 65 Gulshan Avenue, Gulshan, Dhaka- 1212, Bangladesh.
খামের ওপর অবশ্যই “Application for the Post of Probationary Officer” লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৪ আগস্ট, ২০১৬
বিস্তারিত:
সূত্র: চাকরি ডট কম








