উচ্চমাধ্যমিক পাসে জনবল নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী

চাকরি ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৬

বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার হতে ২০২২-বি অফিসার ক্যাডেট ব্যাচ এ জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ২০২২-বি অফিসার ক্যাডেট ব্যাচ
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত

বয়সসীমা:
১ জুলাই, ২০২২ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৬ বছর ছয় মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর।

শারীরিক যোগ্যতা:
পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
মহিলা: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে ও উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০ থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে এ গ্রেড ও তিনটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে বি গ্রেড  থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকা বাধ্যতামূলক।

অপরদিকে, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগ)/ সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ ৪.০ থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (www.joinnavy.navy.mil.bd) ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

.

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
০৭:৩১ পিএম
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
০৭:৩০ পিএম
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
০৭:২৯ পিএম
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
০৭:২৩ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ