পুলিশে কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে

সরকারি চাকরির খবর। একাধিক পদে নিয়োগ।

চাকরি ডেস্ক
২৯ জুন ২০২৫, ১৪:৫৭আপডেট : ২৯ জুন ২০২৫, ১৪:৫৯

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন গ্রহণ আগামী ১ জুলাই শুরু হয়ে চলবে ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত।

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 

বয়সসীমা: ২৪ জুলাই, ২০২৫ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। 

শারীরিক যোগ্যতা:
উচ্চতা (পুরুষ): মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
উচ্চতা (নারী): নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।

বুকের মাপ: মেধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: ৬/৬।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://police.teletalk.com.bd/home.php এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ৪০ টাকা

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
০৬:০৬ পিএম
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
০৬:০৬ পিএম
চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
চীনে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
০৬:০৪ পিএম
হামজা একজন লিডার, তাই বাস্তববাদী হতে বললেন বাংলাদেশ কোচ
হামজা একজন লিডার, তাই বাস্তববাদী হতে বললেন বাংলাদেশ কোচ
০৫:৫৮ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
পডকাস্ট প্রডিউসার: কনটেন্ট দুনিয়ায় নতুন পেশা
পডকাস্ট প্রডিউসার: কনটেন্ট দুনিয়ায় নতুন পেশা
বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ
বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে