রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ডাটা এন্ট্রি অপারেটর মোট ১৭৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১৭৭
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা
বয়সসীমা: ২৫/৩/২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। বাংলা ও ইংরেজি টাইপিং গতি মিনিটে যথাক্রমে ২০ ও ২৮ শব্দের হতে হবে। ডাটা এন্ট্রি সংক্রান্ত কমপক্ষে ৬ মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদসহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
আবেদন প্রক্রিয়া: বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।












