১৪ পদে চাকরি দেবে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট

চাকরি ডেস্ক
১৯ মার্চ ২০২২, ১৩:১৬আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৩:১৬

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৪টি পদে মোট ৪৭ জনকে নিয়োগে দেবে। আবেদন গ্রহণ ২৩ মার্চ ২০২২ থেকে শুরু হয়ে চলবে ২২ এপ্রিল, বিকাল পাঁচটা পর্যন্ত।

১. পদের নাম: প্রকর্মী-১ (টেকনিশিয়ান-১)
পদসংখ্যা: ০৪
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল বা মেকানিক্যাল বা ওয়াটার সাপ্লাই বিষয়ে ডিপ্লোমা।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ১১,৩০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

৩. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১১,৩০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

৪. পদের নাম: হিসাব সহকারী (অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট) বা ইউডিএ কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৫. পদের নাম: বৈজ্ঞানিক সহকারী-১
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৬. পদের নাম: বৈজ্ঞানিক সহকারী-২
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৭. পদের নাম: পিএ (রাজস্ব অস্থায়ী)
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

৮. পদের নাম: ড্রাফটসম্যান (রাজস্ব স্থায়ী)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
যোগ্যতা: এসএসসি পাস। ড্রাফটসম্যানশিপে দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।

৯. পদের নাম: ড্রাইভার বা ট্রাক ড্রাইভার (রাজস্ব স্থায়ী)
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ড্রাইভার পদের ক্ষেত্রে হালকা বা ভারী এবং ট্রাক ড্রাইভার পদের ক্ষেত্রে ভারী গাড়ি চালোনায় পারদর্শী হতে হবে।

১০. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর (রাজস্ব অস্থায়ী)
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

১১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (রাজস্ব স্থায়ী)
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

১২. পদের নাম: পাম্প অপারেটর (রাজস্ব স্থায়ী)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি সার্টিফিকেট (ভকেশনাল)।

১৩. পদের নাম: বাবুর্চি (রাজস্ব স্থায়ী)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। রান্নার কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১৪. পদের নাম: প্লাম্বার (রাজস্ব স্থায়ী)
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
যোগ্যতা: এসএসসি সার্টিফিকেট (ভকেশনাল)।

বয়সসীমা: ২২ এপ্রিল ২০২২ তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bina.teletalk.com.bd -এর মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদন ফি: ১-১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
০৫:৫১ পিএম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
০৫:৩৮ পিএম
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
০৫:৩৮ পিএম
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
০৫:৩২ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ