বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ৯ পদে মোট ৯১ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২০ এপ্রিল ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২০
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২০
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা:এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (হালকা)/৯,৭০০–২৩,৪৯০ (ভারী) টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যান চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bpscs.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৮ থেকে ৯ নম্বর পদের জন্য ৫০ টাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।









