বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ট্রানজেকশন সার্ভিস অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৫ জুন, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনও স্থান
যোগ্যতা: কমপক্ষে স্নাতক ডিগ্রি। কোনও তৃতীয় বিভাগ থাকলে গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বেতন: প্রথম বছর প্রবেশন হিসেবে বেতন ৩৩ হাজার ১০ টাকা। সফলভাবে প্রবেশন শেষে পদের নাম হবে সহকারী কর্মকর্তা। তখন বেতন হবে ৪৫ হাজার ৫৩৭ টাকা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন। বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।










