ভূমি সার্ভেয়ার পদে নিয়োগ: প্রার্থীদের সতর্ক করলো মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৩, ১৩:৪৬আপডেট : ০৫ জুন ২০২৩, ১৩:৫৪

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার (গ্রেড ১৪) পদে নিয়োগ পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তীর্ণদের কাছে একটি প্রতারকচক্র চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করছে বলে জানতে পেরেছে মন্ত্রণালয়। তবে এধরনের কারও সঙ্গে অর্থ লেনদেন না করার প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (৫ জুন) এ বিষয়ে একটি সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার (গ্রেড ১৪) পদে গত ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে বর্ণিত পদে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করা হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বিবেচনা করে শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। কাজেই প্রার্থীদের কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।’

কেউ অর্থ দাবি করলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসের (মোবাইল নম্বর: ০১৮১৯৬৯৮১২৮) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

/এসআই/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
০৮:১৫ পিএম
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
০৮:১৩ পিএম
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
০৮:০৮ পিএম
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
০৮:০৫ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ