ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি

জীবনযাপন ডেস্ক 
০৪ জুন ২০২৬, ২০:১৩আপডেট : ০৪ জুন ২০২৬, ২০:১৩

প্রতিদিনের খাবারে সবজির স্বাদে ভিন্নতা আনতে চাইলে রান্না করতে পারেন মজাদার সরষে সবজি। সরষের ঝাঁঝালো স্বাদ, পাঁচফোড়নের সুবাস আর বিভিন্ন সবজির সমন্বয়ে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। গরম ভাতের সঙ্গে সহজেই পরিবেশন করা যায় স্বাস্থ্যকর এ খাবার।

উপকরণ

সরষের তেল কোয়ার্টার কাপ, সরষে বাটা ২ টেবিল চামচ, মিক্সড সবজি (কিউব করে কাটা) ৪-৫ কাপ, চিনি আধা চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, পাঁচফোড়ন ১ চা-চামচ, কাঁচা মরিচ কয়েকটি, ধনেপাতা পরিমাণমতো এবং প্রয়োজনমতো পানি।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে সরষের তেল গরম করে পাঁচফোড়নের ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। তারপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে গেলে সরষে বাটা ও কিউব করে কাটা সবজি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।

সবজি সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ও পুষ্টিকর সরষে সবজি।

/এমএএল/
সম্পর্কিত
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে