নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এনটিআরসিএ, বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর

এনটিআরসিএতে চাকরির খবর, বিভিন্ন পদে নিয়োগ...

চাকরি ডেস্ক
২২ জুন ২০২৩, ১৫:৪৭আপডেট : ২২ জুন ২০২৩, ১৫:৪৭

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএর নিবন্ধনধারী প্রার্থীদের মধ্য থেকে বিভিন্ন ট্রেডে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।

মোট ১৯৮টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ২৪৭ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ পাবেন। এর মধ্যে বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা ১৮৮ এবং মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা ৫৯। সবগুলো এমপিওভুক্ত পদ। প্রার্থীর বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে ৩৫ বছর বা এর কম হতে হবে।

ট্রেডের বিবরণ

সিভিল কনস্ট্রাকশন ট্রেডে ১১ জন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ৯৭, ড্রেস মেকিংয়ে ১৯, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশনে ১৯, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে ৫৬, জেনারেল ইলেকট্রনিকসে ১৭, জেনারেল মেকানিকসে ৩, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে ৮, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে ১৬ ও ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে ১ জন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://ngiresult.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
০৮:০৮ পিএম
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
০৮:০৫ পিএম
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
০৮:০০ পিএম
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
০৭:৫২ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ