বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানে চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ১৭ জুলাই পর্যন্ত সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: লিডার (ফায়ার স্টেশন)
পদসংখ্যা: ১
গ্রেড: ১২
বেতন: ২৩,০০০ টাকা
কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে লিডার পদে অবসর গ্রহণকারীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), করপোরেট অফিস, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
আবেদন ফি: ৩০০ টাকা।












