বিমানে ৬ মাসের জন্য ইন্টার্নশিপের সুযোগ

চাকরি ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৮:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০১:১৪

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) অপারেশন শাখায় শিক্ষানবিশ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: পেন্ট্রিম্যান

চাকরির ধরন: শিক্ষানবিশ (ছয় মাসের জন্য)
দৈনিক সম্মানী: ৬০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ২০ মার্চ ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
উচ্চতা: পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের সুঠাম দেহের অধিকারী হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে। এ ছাড়া বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস প্রতিবেদনও সংগ্রহ করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা বরাবর নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।

আবেদনপত্রে নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, ধর্ম, জাতীয়তা, মোবাইল নম্বর, ই-মেইল, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মসনদ নম্বর, বৈবাহিক অবস্থা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পোষ্য কি না, তা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজ ও তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি করপোরেশন/ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ ও মুক্তিযোদ্ধা সনদের (মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
১২:০৪ পিএম
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
১২:০৩ পিএম
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
১২:০০ পিএম
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
১১:৫৮ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ