বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, অফিসার ক্যাডেট নিয়োগ

চাকরি ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৬:০৬ আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৬:০৬

বাংলাদেশ নৌবাহিনী ২০২৬ সালের অফিসার ক্যাডেট ব্যাচের (দ্বিতীয় গ্রুপ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

পদের নাম: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনও একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০, অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড এবং দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনও একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।

২০২৫ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর (এইচএসসি/সমমান পাস) এবং ১৮ থেকে ২৩ বছর (স্নাতক প্রার্থীদের জন্য)।

শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য শারীরিক উচ্চতা কমপক্ষে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ও বুকের মাপ ৩০ ইঞ্চি (স্বাভাবিক) এবং ৩২ ইঞ্চি (প্রসারিত) হতে হবে।
নারী প্রার্থীদের জন্য উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) ও বুকের মাপ ২৮/৩০ ইঞ্চি নির্ধারিত।

বেতন ও ভাতা
প্রশিক্ষণকালীন অবস্থায় নিয়মিত ভাতা প্রদান করা হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর অফিসার পদে যোগদান করলে নিয়ম অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে “অ্যাপ্লাই নাউ” বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। 

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
০৯:০০ পিএম
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
০৮:৫১ পিএম
ছাত্রদল নেতারাসহ উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিদ্যুৎও বিচ্ছিন্ন
ছাত্রদল নেতারাসহ উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিদ্যুৎও বিচ্ছিন্ন
০৮:৪৭ পিএম
জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের প্রতিবাদ
জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের প্রতিবাদ
০৮:৪৪ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অনশনে ৮৩ প্রার্থী
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অনশনে ৮৩ প্রার্থী
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ