এটিইও লিখিত পরীক্ষার আগে প্রার্থীদের যেসব বিষয় জেনে রাখা দরকার

চাকরি ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১২

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে নিয়োগের লক্ষ্যে সম্প্রতি লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, ১০ম গ্রেডের এই পদের লিখিত পরীক্ষা আগামী ৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। সোমবার (৮ ডিসেম্বর) কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত সূচি ও কেন্দ্রের তথ্য প্রকাশ করা হয়।

পরীক্ষার সময় ও কেন্দ্র

লিখিত পরীক্ষা দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। রাজধানী ঢাকার দুটি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।

কেন্দ্র–১:
আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও কলেজ
রেজিস্ট্রেশন নম্বর: 000085 থেকে 709575

কেন্দ্র–২:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাল্টিপারপাস হল, আগারগাঁও
রেজিস্ট্রেশন নম্বর: 709594 থেকে 808957

পরীক্ষার বিষয় ও উত্তরপত্র

পরীক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ের জন্য আলাদা চারটি উত্তরপত্র দেওয়া হবে। নির্ধারিত বিষয়ের জন্য পৃথক উত্তরপত্র ব্যবহার না করলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

১। পরীক্ষার দিন প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন না। প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশন বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

২। পরীক্ষার শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর পরীক্ষাকক্ষে প্রবেশের সুযোগ থাকবে না।

৩। পরীক্ষা শুরুর পর দুই ঘণ্টার আগে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।

৪। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ঘড়ি, ব্যাগ, বইপুস্তক, ব্যাংক বা ক্রেডিট কার্ডসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

৫। পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ ব্যবহার করা যাবে না; কান খোলা রাখতে হবে।

৬। শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ–জাতীয় যন্ত্র নিষিদ্ধ।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

যেসব প্রতিবন্ধী পরীক্ষার্থীর শ্রুতিলেখক প্রয়োজন, তাঁদের আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পরিচালক, ইউনিট–১১, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁওয়ে আবেদন করতে হবে। আবেদন যাচাই শেষে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
০৭:১৩ পিএম
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
০৭:০৯ পিএম
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
০৭:০৭ পিএম
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
০৭:০৫ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ