সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি খণ্ডকালীন (পার্ট টাইম) লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এজেন্ট
পদসংখ্যা: ১০০
চাকরির ধরণ: খণ্ডকালীন (পার্ট টাইম)। অফিস কিংবা ঘরে বসে দুই ভাবেই কাজ করার সুযোগ রয়েছে।
কর্মস্থল: ঢাকা (কাকরাইল)।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া পারফরম্যান্স বোনাস ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
যোগ্যতা: ন্যূনতম এসএসসি, এইচএসসি বা স্নাতকোত্তর পাস। কোনও পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতার প্রয়োজন নেই।
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
ঠিকানা: [email protected] এই ঠিকানায়
এ ছাড়া বিডিজবসের মাধ্যমেও আবেদন করা যাবে। এজন্য এখানে ক্লিক করুন।
যোগাযোগের ঠিকানা: মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (৩য় তলা), ঢাকা-১০০০।









