মহিলাবিষয়ক অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। রাজস্ব খাতভুক্ত ৬ ক্যাটাগরির পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ৮ জুলাই সকাল ১০টায় শুরু হয়ে চলবে আগামী ২৮ জুলাই বিকাল ৪টা পর্যন্ত।
১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগত্যা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করার/বাংলা ৫০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।
২. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)
পদসংখ্যা: ৯৭ (দরজিবিজ্ঞান-৫৩টি, বুটিক বাটিক-২২টি, নকশিকাঁথা-২২টি)।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: সরকার অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেই সব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার/বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।
৪. পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ
পদসংখ্যা: ২৫
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: এইচএসসি পাস। অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিং-এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে।
৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬৩
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ/বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি।
৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৩৮
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে ১৮-৩২ বছর তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://dwa.teletalk.com.bd এইওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে এবং মহিলাবিষয়ক অধিদফতরের ওয়েবসাইটেও পাওয়া যাবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১/১২/২০২২ তারিখের দৈনিক যুগান্তর ও আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।









