ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯

সমাজসেবা অধিদফতর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদনের সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবের সই করা পত্রে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, নতুন ও পূর্বে জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন ও পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলছে, সেখানে তা অব্যাহত রাখা যাবে।

তবে স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন ও পুরোনো সব আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

এ ছাড়া ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার বিষয়ে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে দেওয়া হয়েছে।

তবে পরীক্ষা চালিয়ে নেওয়া হলে পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য পৃথকভাবে আবার পরীক্ষা আয়োজন করতে হবে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। নির্ধারিত মানবণ্টন অনুযায়ী প্রার্থীদের ব্যবহারিক, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে হবে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদফতর।

/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
০৯:৩০ এএম
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
০৯:১৫ এএম
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
০৯:০০ এএম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
০৮:৫৫ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
বিশ্ববিদ্যালয় জীবন থেকেই টেক স্কিল ডেভেলপমেন্ট: কেন, কীভাবে শুরু করবেন?
বিশ্ববিদ্যালয় জীবন থেকেই টেক স্কিল ডেভেলপমেন্ট: কেন, কীভাবে শুরু করবেন?
নিয়োগদাতার চোখে ‘পেশাদার’ প্রার্থী বলতে কী বোঝায়
নিয়োগদাতার চোখে ‘পেশাদার’ প্রার্থী বলতে কী বোঝায়
ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
বেবিচকে ৭২ ক্যাটাগরির পদে বড় নিয়োগ, আবেদন শুরু ২৭ জুলাই
বেবিচকে ৭২ ক্যাটাগরির পদে বড় নিয়োগ, আবেদন শুরু ২৭ জুলাই
চাকরির বাজারে ইংরেজি বলার দক্ষতা উন্নত করবেন যেভাবে
চাকরির বাজারে ইংরেজি বলার দক্ষতা উন্নত করবেন যেভাবে