বেবিচকে ৭২ ক্যাটাগরির পদে বড় নিয়োগ, আবেদন শুরু ২৭ জুলাই

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১০:০৯আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১০:০৯

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) ১২তম থেকে ২০তম গ্রেডের ৭২ ক্যাটাগরির পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়োগে মোট ৬৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ জুলাই সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ পাওয়া যাবে রেডিও টেকনিশিয়ান, ফায়ার সুপারভাইজার, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, হিসাবরক্ষক, সম্পত্তি পরিদর্শক, হর্টিকালচার ইন্সপেক্টর, স্যানিটারি ইন্সপেক্টর, তথ্য সহকারী (মহিলা), এয়ারপোর্ট ফায়ার লিডার, নিরাপত্তা অধিক্ষক, গ্রন্থাগারিক, উচ্চমান সহকারী, গ্যাস টেকনিশিয়ান, এয়ারক্র্যাফট মার্শালার, অগ্নিনির্বাপক মোটরচালক, নিরাপত্তা অপারেটর, হিসাব সহকারী, ফোরম্যান, ড্রাফটসম্যান, টেলিফোন অপারেটর, বোর্ডিং ব্রিজ অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার, স্টোরম্যান, ডাটা এন্ট্রি অপারেটর, এয়ারপোর্ট ফায়ার অপারেটর, কনভেয়ার বেল্ট অপারেটর, ইঞ্জিনচালক, সশস্ত্র নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, মালী, নিরাপত্তা প্রহরী, সহকারী বাবুর্চিসহ বিভিন্ন পদে।

গ্রেডভিত্তিক বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী। ১২তম গ্রেডের পদের বেতন ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা এবং ২০তম গ্রেডের পদের বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা। অন্যান্য পদের বেতন সংশ্লিষ্ট গ্রেড অনুযায়ী প্রযোজ্য হবে।

বয়সসীমা

২০২৬ সালের ১ জুলাই তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদ: ১৬৮ টাকা

৫ থেকে ৪৩ নম্বর পদ: ১১২ টাকা

৪৪ থেকে ৭২ নম্বর পদ: ৫৬ টাকা

গুরুত্বপূর্ণ সময়সূচি

আবেদন ও ফি জমা শুরু: ২৭ জুলাই ২০২৬, সকাল ১০টা

আবেদন ও ফি জমার শেষ সময়: ১৬ আগস্ট ২০২৬, বিকেল ৫টা

বেবিচক জানিয়েছে, সব পদের লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে আবেদনপ্রত্যাশীদের।

/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কয়েক সেকেন্ডেই ডুবে যেতে পারে শিশু, ঠেকাতে চিকিৎসকদের জরুরি বার্তা
কয়েক সেকেন্ডেই ডুবে যেতে পারে শিশু, ঠেকাতে চিকিৎসকদের জরুরি বার্তা
১০:৫৫ এএম
মহানবীকে নিয়ে কটূক্তি: রায়পুর ও মালয়েশিয়ায় তিন মামলা, বিক্ষোভ
মহানবীকে নিয়ে কটূক্তি: রায়পুর ও মালয়েশিয়ায় তিন মামলা, বিক্ষোভ
১০:৫২ এএম
ফ্রি ক্লাউড স্টোরেজ ব্যবহার করার আগে যা জানা জরুরি
ফ্রি ক্লাউড স্টোরেজ ব্যবহার করার আগে যা জানা জরুরি
১০:৩০ এএম
দিল্লিতে শিক্ষা সচিব অপসারণ, অনশন ভাঙলেন সোনাম
দিল্লিতে শিক্ষা সচিব অপসারণ, অনশন ভাঙলেন সোনাম
১০:২৬ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
চাকরির বাজারে ইংরেজি বলার দক্ষতা উন্নত করবেন যেভাবে
চাকরির বাজারে ইংরেজি বলার দক্ষতা উন্নত করবেন যেভাবে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ জুলাই
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ জুলাই
চাকরির দক্ষতা বাড়াতে বিনা খরচে যেসব অনলাইন কোর্স করতে পারেন
চাকরির দক্ষতা বাড়াতে বিনা খরচে যেসব অনলাইন কোর্স করতে পারেন
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন