বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ

চাকরি ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ১০:৩০ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১০:৩০

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। যোগ্য নারী-পুরুষ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা এলএলবি ও এলএলএম ডিগ্রি থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে তিন বছর মেয়াদি এলএলবিসহ এলএলএম ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীর মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের যেকোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া প্রার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে।

বয়স ও বেতন

১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদটি গ্রেড-৯-এর। এই পদে বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ ব্যাংকের নিয়োগে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি দিতে হবে। নির্ধারিত নিয়মে আবেদন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন শুরু হয়েছে ১৯ আগস্ট ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনের বিস্তারিত শর্ত, যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
০৮:০৩ পিএম
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
০৭:৫৯ পিএম
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
০৭:৫৩ পিএম
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
০৭:৫০ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অনশনে ৮৩ প্রার্থী
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অনশনে ৮৩ প্রার্থী
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ