ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি

ফরিদপুর প্রতিনিধি 
২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা ও অশান্তি থেকে দেশের মানুষকে রক্ষার জন্য ভারতের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ক্বারি ইয়াসিন আলীকে দোয়া করতে বলেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এক ইসলামি মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাহফিলে উপস্থিত ভারতের জনপ্রিয় মাওলানা ক্বারি ইয়াসিন আলীকে উদ্দেশ করে এমপি বাবুল বলেন, ‘হুজুর, আপনার ওই পাশে আমাদের কিছু মানুষ আছে। আপনি তো আমাদের মেহমান। ওইখানে তাদের জন্য একটু দোয়া করেন, যাতে অশান্তি তৈরি না করে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন শান্তিতে আছি, শুকরিয়া। হুজুরকে বলবো, আপনার ওই পাশে (ভারতে) আমাদের কিছু মানুষ আছে। তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে তাদের হেফাজত করেন, তারা যেন আমাদের অশান্তি তৈরি না করে।’

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘তারা পালিয়ে গেছে। বাংলাদেশে পালানোর ইতিহাস নাই, তারা পালিয়ে গেছে। এখনো আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। আপনি শুধু তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ঝালকাঠি জেলা যুবলীগ নেতা শাহিন মিরপুরে গ্রেফতার
ঝালকাঠি জেলা যুবলীগ নেতা শাহিন মিরপুরে গ্রেফতার
মাতিয়া বানু শুকু আর নেই
মাতিয়া বানু শুকু আর নেই
সংকীর্ণ সিঁড়ির কারণে চকবাজারে আগুন নেভাতে বেগ পেতে হয়: ফায়ার সার্ভিস
সংকীর্ণ সিঁড়ির কারণে চকবাজারে আগুন নেভাতে বেগ পেতে হয়: ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড