বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগে যেসব প্রস্তুতি জরুরি

চাকরি ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ০৯:৩০আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৩০

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদ দেশের অন্যতম আকর্ষণীয় ও প্রতিযোগিতাপূর্ণ সরকারি চাকরি। এ পদে সফল হতে হলে শুধু মুখস্থনির্ভর পড়াশোনা নয়, বাংলা-ইংরেজি, গণিত, বিশ্লেষণী দক্ষতা, ব্যাংকিং ও অর্থনীতি এবং সমসাময়িক বিষয়ে সমন্বিত প্রস্তুতি নেওয়া জরুরি।

জানা যায়, বাংলাদেশ ব্যাংক এডি নিয়োগ পরীক্ষা সাধারণত তিন ধাপে অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের প্রিলিমিনারি, ২০০ নম্বরের লিখিত এবং ২৫ নম্বরের মৌখিক পরীক্ষা। প্রিলিমিনারিতে ইংরেজি, বাংলা, সাধারণ গণিত, আর্থিক ও ব্যাংকিং জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং আইসিটি থেকে প্রশ্ন আসে।

প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজি ও গণিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে বলা যায়, ইংরেজিতে গ্র্যামার, শব্দভাণ্ডার, ভুল চিহ্নিতকরণ, বাক্য সংশোধন, রিডিং কমপ্রিহেনশন ও অনুবাদ নিয়মিত অনুশীলন করা প্রয়োজন। পাশাপাশি বাংলা ব্যাকরণের সন্ধি, সমাস, বানানশুদ্ধি, বাক্যশুদ্ধি, এক কথায় প্রকাশ, বাগধারা ও গুরুত্বপূর্ণ সাহিত্যিক-সাহিত্যকর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে।

লিখিত পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয় নিয়ে বাংলা ও ইংরেজিতে ফোকাস রাইটিং, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, গণিত এবং অ্যানালিটিক্যাল রিজয়নিং (Analytical Reasoning) ও ক্রিটিক্যাল থিংকিং (Critical Thinking)-এর চর্চা। ব্যাংকিং, মুদ্রানীতি, অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল ব্যাংকিং ও সমসাময়িক বৈশ্বিক ইস্যু সম্পর্কেও নিয়মিত পড়াশোনা করতে হবে।

এ ছাড়া বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, নিয়মিত মডেল টেস্ট, ভুলগুলো চিহ্নিত করে সংশোধন এবং প্রতিদিনের সংবাদপত্র ও সম্পাদকীয় পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত, ধারাবাহিক ও সিলেবাসভিত্তিক প্রস্তুতিই বাংলাদেশ ব্যাংকের এডি পদে সফলতার মূল চাবিকাঠি।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মার্কিন নিষেধাজ্ঞায় সায় দিলে ‘শত্রু’ হবে: ইরান
মার্কিন নিষেধাজ্ঞায় সায় দিলে ‘শত্রু’ হবে: ইরান
১০:১৭ এএম
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
১০:১৪ এএম
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
১০:১০ এএম
আইরিশ সাগরে প্রাচীন ইতিহাসের খোঁজে, যেখানে পাথরে লেখা হাজার বছরের গল্প
আইরিশ সাগরে প্রাচীন ইতিহাসের খোঁজে, যেখানে পাথরে লেখা হাজার বছরের গল্প
১০:১০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
৩৪২ বেসামরিক পদে বিমান বাহিনীতে নিয়োগ: আজই আবেদন করুন
৩৪২ বেসামরিক পদে বিমান বাহিনীতে নিয়োগ: আজই আবেদন করুন
পণ্য তৈরির নেপথ্য কারিগর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে গড়ুন ক্যারিয়ার
পণ্য তৈরির নেপথ্য কারিগর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে গড়ুন ক্যারিয়ার