কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ

চাকরি ডেস্ক 
২৮ আগস্ট ২০২৬, ০৯:২০আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৯:২০

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার রাজস্ব বাজেটের আওতায় ৫টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ২৬ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। ২৭ আগস্ট প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে যথাক্রমে ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডে মোট ২৬টি শূন্যপদ রয়েছে। কর্মস্থল হবে ঢাকা ও বাংলাদেশ সচিবালয়।

এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে ২ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন, ক্যাশিয়ার পদে ১ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬ জন এবং অফিস সহায়ক পদে ১৩ জন নিয়োগ দেওয়া হবে।

কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁট-লিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।

ক্যাশিয়ার পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রেসেসিংসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতাও প্রয়োজন।

অফিস সহায়ক পদে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে। কম্পিউটার অপারেটর ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, ক্যাশিয়ার পদে ১৪তম গ্রেডে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদে ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন দেওয়া হবে। সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

এ নিয়োগে বাংলাদেশের সকল জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

আবেদন

আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত নিয়োগ পোর্টালের https://tmed.teletalk.com.bd/ মাধ্যমে, অথবা https://alljobs.teletalk.com.bd/ মাধ্যমে। অনলাইনে আবেদন করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর নাগরিকদের জন্য সকল পদের আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইনে আবেদন ফরম পূরণের সময় প্রার্থীকে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, কোটা-সংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। আবেদনের সঙ্গে সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট; স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন ফরম সফলভাবে সাবমিট করার পর Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময়ে নিয়োগসংক্রান্ত কাজে প্রয়োজন হতে পারে বলে User ID, PIN ও Applicant’s Copy নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য এ নিয়োগটি গুরুত্বপূর্ণ একটি সুযোগ। বিশেষ করে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস, সাধারণ স্নাতক, বাণিজ্য বিভাগে স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার ও টাইপিং দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের জন্য কয়েকটি পদে বিশেষ সুযোগ রয়েছে।

চাকরির বিজ্ঞপ্তি দেখুন...

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ

 

 

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ফ্রান্সের সমুদ্রতীরে ভবিষ্যতের শহর, যেখানে স্থাপত্যই প্রধান আকর্ষণ
ফ্রান্সের সমুদ্রতীরে ভবিষ্যতের শহর, যেখানে স্থাপত্যই প্রধান আকর্ষণ
১০:১০ এএম
ন্যাটোভুক্ত দেশগুলোতে রাশিয়ার হামলার আশঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প
ন্যাটোভুক্ত দেশগুলোতে রাশিয়ার হামলার আশঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প
১০:০৪ এএম
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে
১০:০৩ এএম
মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, পাঁচ নেতা গ্রেফতার  
মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, পাঁচ নেতা গ্রেফতার  
১০:০১ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
এআই কনটেন্ট এডিটর: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন লেখালেখির পেশা
এআই কনটেন্ট এডিটর: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন লেখালেখির পেশা
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, আজই আবেদনের শেষ দিন
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, আজই আবেদনের শেষ দিন
প্রকৃতি রক্ষার সঙ্গে পর্যটনে ক্যারিয়ার, হতে পারেন সাসটেইনেবল ট্যুরিজম কনসালটেন্ট
প্রকৃতি রক্ষার সঙ্গে পর্যটনে ক্যারিয়ার, হতে পারেন সাসটেইনেবল ট্যুরিজম কনসালটেন্ট
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
দক্ষ করপোরেট কমিউনিকেটর কীভাবে হবেন, ক্যারিয়ারের ভবিষ্যৎ কেমন
দক্ষ করপোরেট কমিউনিকেটর কীভাবে হবেন, ক্যারিয়ারের ভবিষ্যৎ কেমন