মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো

স্পোর্টস ডেস্ক 
০৪ নভেম্বর ২০২৬, ০০:৩৪ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০০:৩৪

দীর্ঘদিনের অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের পর প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২৮ সদস্যের এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন চেলসির তরুণ ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। পাশাপাশি দলে ফিরেছেন গনসালো মন্তিয়েল ও মারিয়ানো ত্রোইলো।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার ঘোষিত দলে বেশ কয়েকজন পরিচিত মুখ থাকলেও জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও স্ট্রাইকার লাউতারো মার্তিনেসের।

দলে সবচেয়ে বেশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের উপস্থিতি। গত মাসে চোয়ালের চোটে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। চেলসির হয়ে এখনও মাঠে ফিরতে পারেননি এই গোলরক্ষক। তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় স্কালোনি দলে রেখেছেন আরও তিন গোলরক্ষক—খেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রানকে।

দলের একমাত্র নতুন মুখ ২১ বছর বয়সী আনসেলমিনো। বোকা জুনিয়র্সের যুব দল থেকে উঠে আসা এই সেন্টারব্যাককে আর্জেন্টিনার অন্যতম প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালের আগস্টে সাত বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন তিনি। তবে চোটের কারণে এখনও নিজের সামর্থ্যের পুরোটা দেখাতে পারেননি। ধারে বরুসিয়া ডর্টমুন্ড ও স্ত্রাসবুরে খেলেছেন এই তরুণ ডিফেন্ডার।

দ্বিতীয়বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী মারিয়ানো ত্রোইলো। এর আগে ২০২৫ সালের মে মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য তাকে দলে রেখেছিলেন স্কালোনি। তবে সেবার মাঠে নামার সুযোগ হয়নি তার।

অন্যদিকে, ২৯ বছর বয়সী রাইটব্যাক গনসালো মন্তিয়েল ফিরেছেন দলে। গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর এই প্রথম জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন তিনি।

২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তার বিদায়ের পর এবারই প্রথম মাঠে নামবে আর্জেন্টিনা। ফলে নতুন অধিনায়কত্ব ও মেসিকে ছাড়া দলের খেলার ধরন নিয়েও থাকবে বাড়তি আগ্রহ।

আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, খেরোনিমো রুলি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, আগুস্তিন চিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার: এজেকুয়েল ফের্নান্দেস, মাক্সিমো পেরোনে, এজেকুয়েল পালাসিওস, ভালেন্তিন বার্কো, আলেক্সিস মাক আলিস্তের, এনজো ফের্নান্দেস, নিকো পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, জানলুকা প্রেস্তিয়ানি, হোসে মানুয়েল লোপেস, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেস।

/আইএএম/
সম্পর্কিত
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
মেসিবিহীন ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা
মা হারালেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ
সর্বশেষ খবর
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
পোশাক শ্রমিকদের আন্দোলন কোন পথে
পোশাক শ্রমিকদের আন্দোলন কোন পথে
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ