১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু

চাকরি ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০

রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম পিএলসি (এমপিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ছয়টি ক্যাটাগরির পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

মেঘনা পেট্রোলিয়াম পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাকের ১১ নম্বর পাতায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

এক নজরে নিয়োগ

প্রতিষ্ঠানের নাম: মেঘনা পেট্রোলিয়াম পিএলসি
পদের সংখ্যা: ৬টি ক্যাটাগরি
মোট নিয়োগ: ১৫ জন
চাকরির ধরন: স্থায়ী
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৭,৫১০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা
আবেদন ফি: ২২৩ টাকা; বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬ টাকা
আবেদন ওয়েবসাইট: mpl.teletalk.com.bd

কোন পদে কত নিয়োগ

মেঘনা পেট্রোলিয়াম পিএলসির ছয়টি পদে মোট ১৫ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে দুজন, সিনিয়র এইচআর অফিসার পদে একজন, অপারেশন অফিসার পদে আটজন, অ্যাকাউন্টস অফিসার পদে দুজন, অফিসার (কনফিডেনশিয়াল) পদে একজন এবং জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস) পদে একজন নিয়োগ পাবেন।

সিনিয়র অ্যাকাউন্টস অফিসার

পদটিতে দুজন নিয়োগ দেওয়া হবে।  প্রার্থীকে সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএস অথবা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি, বেসরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস বা ফাইন্যান্স অফিসার হিসেবে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে স্নাতকোত্তরসহ সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীদের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

সিনিয়র এইচআর অফিসার

একটি পদে নিয়োগ দেওয়া হবে। সম্মানসহ এমকম, এমবিএ (ব্যবস্থাপনা/এইচআর), এমবিএস (ব্যবস্থাপনা/এইচআর) অথবা এমএসএস (লোক প্রশাসন) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পিজিডিএইচআর/পিজিডিএইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

অপারেশন অফিসার

সবচেয়ে বেশি আটজন নিয়োগ দেওয়া হবে এ পদে। সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থবিজ্ঞান/রসায়ন), এমবিএ অথবা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

ডিগ্রিধারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা এবং ডিপ্লোমাধারীদের ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাকাউন্টস অফিসার

দুটি পদে নিয়োগ দেওয়া হবে।  প্রার্থীকে সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএস অথবা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তরসহ সিএ-নলেজ লেভেল বা সিআইএমএ প্রফেশনাল লেভেল-২ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। হিসাব, ফাইন্যান্স বা অডিট সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসার (কনফিডেনশিয়াল)

একটি পদে নিয়োগ দেওয়া হবে।  প্রার্থীকে এমকম, এমবিএ, এমএসএস, এমএসসি, এমএ বা এমবিএস ডিগ্রিধারী হতে হবে। কনফিডেনশিয়াল অফিসার হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় ভালো দক্ষতাও প্রয়োজন।

জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস)

একটি পদে নিয়োগ দেওয়া হবে।  রসায়ন বা মৃত্তিকা বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর অথবা কেমিক্যাল/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এ পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়; অর্থাৎ যোগ্যতা পূরণ করলে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৬ বছর এবং ৬ নম্বর পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশের সব জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের প্রথমে mpl.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে এবং নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদন সম্পন্ন করার পর Applicant’s Copy সংরক্ষণ করতে হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর সব পদের জন্য পরীক্ষার ফি ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা—অর্থাৎ মোট ২২৩ টাকা।

প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ফি ৫৬ টাকা।

আবেদন ফরম জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

প্রথম এসএমএসের নিয়ম: MPL User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

দ্বিতীয় এসএমএসের নিয়ম: MPL YES PIN লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখুন...

 

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
নতুন আকর্ষণে পর্যটকদের ডাকছে আবুধাবি
নতুন আকর্ষণে পর্যটকদের ডাকছে আবুধাবি
১০:১০ এএম
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
১০:০১ এএম
আমেরিকা কেন অল্পস্বল্প ক্রিকেট খেলে?
আমেরিকা কেন অল্পস্বল্প ক্রিকেট খেলে?
১০:০০ এএম
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
০৯:৪৩ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
চিত্রনাট্যের মনস্তত্ত্ব থেকে অর্থনীতি: পপ-কালচার গবেষণায় যেভাবে গড়বেন ক্যারিয়ার
চিত্রনাট্যের মনস্তত্ত্ব থেকে অর্থনীতি: পপ-কালচার গবেষণায় যেভাবে গড়বেন ক্যারিয়ার
প্রক্সি দিয়ে মিলেছে চাকরি, কর্ম কমিশনে যোগ দিতে এসে ধরা যুবক
প্রক্সি দিয়ে মিলেছে চাকরি, কর্ম কমিশনে যোগ দিতে এসে ধরা যুবক
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১২ ক্যাটাগরিতে নিয়োগ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১২ ক্যাটাগরিতে নিয়োগ
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ