অষ্টম এনটিআরসিএ নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ১ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৮

অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা ২০২৬-এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা (মৌখিক পরীক্ষা) আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। ওই দিন সকাল ৯টা থেকে পরীক্ষা নেওয়া শুরু হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে আগে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখ ও সময়ের ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদপত্র, সব যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তি ও এমপিও-সংক্রান্ত সব কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।

এসব কাগজপত্রের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপিও সঙ্গে রাখতে হবে।

অভিজ্ঞতার সনদপত্রের ক্ষেত্রে বর্তমানে কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে আবেদনকারীর পূর্ণাঙ্গ অভিজ্ঞতার বিবরণ ধারাবাহিকভাবে দিতে হবে। এতে আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান পদ, কর্মস্থলের নাম ও ইআইআইএন নম্বর, ইনডেক্স নম্বর, বর্তমান বেতন গ্রেড, প্রার্থীর পদের নাম এবং অষ্টম নিয়োগ পরীক্ষার রোল নম্বর উল্লেখ করতে হবে।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতার ধারাবাহিক বিবরণ, কর্মরত পদের বেতন গ্রেড, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও ইআইআইএন নম্বর, ইনডেক্স নম্বর, প্রথম এমপিওভুক্তির নাম ও তারিখ, অন্যান্য অভিজ্ঞতা এবং প্রশাসনিক অভিজ্ঞতাসহ মোট শিক্ষকতার অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।

এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএমএ/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
১২:১৯ এএম
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
১২:১০ এএম
দুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশদুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
১২:১০ এএম
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
১৬ সেপ্টেম্বর ২০২৬
চাকরি বিভাগের সর্বশেষ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১০৬ জনের নিয়োগ
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ
ভুয়া খবরের ভিড়ে সত্য খোঁজার পেশা, ফ্যাক্ট-চেকিংয়ে বাড়ছে ক্যারিয়ারের সুযোগ