বাংলাদেশ বিমান বাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিমানসেনা, শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও নিয়োগের তথ্য
বাংলাদেশ বিমান বাহিনীর বিজ্ঞপ্তিতে বিমানসেনা এন্ট্রি নং-৫৫, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং-৩৮ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং-২৪-এর কথা উল্লেখ করা হয়েছে। এ নিয়োগে মোট কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ বিমান বাহিনীর এই নিয়োগে বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা বিজ্ঞপ্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদন শুরুর ও শেষ সময়
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদন করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর https://joinairforce.baf.mil.bd/ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
আবেদন ফি
এই নিয়োগে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সম্পন্ন করতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ ও জমা দিতে হবে।
আবেদনের সময় প্রার্থীদের দেওয়া তথ্য সঠিক ও সত্য হতে হবে। কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে, অযোগ্যতা ধরা পড়লে কিংবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি নিয়োগের পরও তথ্যের সত্যতা নিয়ে সমস্যা পাওয়া গেলে প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
এক নজরে
প্রতিষ্ঠান: বাংলাদেশ বিমান বাহিনী
নিয়োগ: বিমানসেনা এন্ট্রি নং-৫৫, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং-৩৮ ও সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং-২৪
পদের সংখ্যা: অনির্দিষ্ট
চাকরির ধরন: সরকারি
প্রার্থী: নারী ও পুরুষ
জেলা: সব জেলার প্রার্থী
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের ওয়েবসাইট: https://joinairforce.baf.mil.bd/
বিজ্ঞপ্তিটি দেখুন...









